৮ এপ্রিল ২০২০


করোনা টেস্টে দশ হাজার কিট দেবেন ইয়াহইয়া চৌধুরী

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া তার ব্যাক্তিগত তহবিল থেকে করোনাভাইরাস টেস্টের জন্য সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাবাসীর জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ হাজার ‘টেস্টিং কিট’ প্রদান করবেন বলে জানা গেছে।

ইতিমধ্যে বিশ্বনাথ মউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসাধারণের করোনাভাইরাস টেস্টের জন্য তিনি ৪৭টি টেস্টিং কিট ও ১টি ডিজিটাল থার্মোমিটার এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সরা নিজেদের সুরক্ষিত রেখে যাতে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন সেজন্য মোট ১৮টি পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইমেন্ট) ও ২০০টি মাস্ক প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা’র কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসাধারণের মধ্যে যারা সন্দেহজনক তাদের করোনা টেস্ট করাটা জরুরী। এই মুহুর্তে দেশে জনসাধারণের করোনা নির্ণয়ে টেস্টিং কিটের খুব সংকট রয়েছে। চায়নার তৈরী কয়েকটি কিট ক্রয় করে আমি বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছি। কিটগুলো সংরক্ষিত রেখে এবং সরকারের অনুমতি পেলে যদি ব্যবহার করা হয়, তাহলে প্রয়োজনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার কিট সংগ্রহ করে বিশ্বনাথ ও ওসামনীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিব।

শেয়ার করুন