৬ এপ্রিল ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা ব্যক্তি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ। এর মধ্যে দিয়ে মৌলভীবাজারের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
রোববার রাতে ডা. তউহীদ আহমদ বলেন, মৃত ব্যক্তি ও উনার স্ত্রীর নমুনা আমরা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম এর মধ্যে মৃত ব্যক্তির করোনা পজেটিভ এসেছে।
তিনি বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি সনাক্ত হলো।
এর আগে গত শনিবার রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এক ব্যক্তি। তিনি পান-সিগারেট দোকানদার ছিলেন। সেখান থেকে অথবা পাশের বাড়ির একজন প্রবাসী ছিলেন তার কাছ থেকে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ আরো জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেয়া রয়েছে। ‘লকডাউন’ এর বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।