৩১ মার্চ ২০২০
জাহেদ আহমদ, ওসমানীনগর : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, আমি অসুস্থ্য থাকায় কিছুদিন হাসপাতাল ও ঘরে চিকিৎসাধিন ছিলাম। তাই ঘর থেকে বের হতে পারিনি। আজ এই প্রথম আমি ঘর থেকে বের হয়েছি এবং আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালবাসার টানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ বাংলাদেশ এবং সমগ্র বর্হিবিশে^ কারোনা ভাইরাসে মানুষ আতংকিত যার প্রভাব থেকে বিশ^নাথ ওসমানীনগরও ব্যতিক্রম নয়। তাই আপনাদের এই দুর্দিনে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী আপনাদের জন্য নিয়ে এসেছি। এভাবে আমি বিশ^নাথ উপজেলার ৮টি ইউনিয়নের গরিব অসহায় মানুষের জন্যও নিয়ে যাব। আমি জানি এগুলো অত্যন্ত অপ্রতুল কিন্তু আপনাদের প্রতি আমার ভালবাসা এবং মমতা অসীম। দেশের যেকোন প্রয়োজনে সকলকে সম্মেলিত ভাবে এগিয়ে আসতে হবে। এই দেশ আপনার আমার সকলের,তাই যেকোন দূর্যোগ মোকাবিলায় সকলকে এক সাথে কাজ করতে হবে।
মঙ্গলবার দিনভর ওসমানী উপজেলার দয়ামীর, তাজপুর, গোয়ালাবাজার, সাদিপুর, পশ্চিম পৈলনপুর ও উসমান পুর,ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফসানা তাসলিম, ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান রব্বানী, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল আজাদ ফারুক, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, গেয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেরাগ আলী, আয়ামীলীগ নেতা খালিছ মিয়া এবং আব্দুল আজিজ প্রমুখ।
প্রসঙ্গত, এমপি মোকাব্বির খানের ব্যাক্তিগত তহবিল থেকে ওসমানী নগর উপজেলার ৭শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।