২৪ মার্চ ২০২০


সুনামগঞ্জে করোনা ভাইরাসের ঝুকি কমাতে ব্যাতিক্রমি উদ্যোগ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্কঃ সুনামগঞ্জের প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় হাত ধুয়ার ব্যবস্থার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ হিসেবে “বেশী বেশী হাত ধৈত করুন, করোনা ভাইরাস প্রতিরোধ করুন” স্লোগানকে সামনে রেখে অনন্য এক উদাহরণ সৃষ্টি করল স্থানীয় কয়েকজন যুবক।
মঙ্গলবার সকালে প্রিয়াঙ্গন মার্কেট এলাকার প্রত্যেকটি পয়েন্টে সাবান পানি দিয়ে হাত ধুয়ার এই উদ্যোগটি বাস্তবায়ন করেন প্রিয়াঙ্গন মার্কেট ব্যবসায়ী আব্দুর রাকিব, অভি ফাহিম, মিসবাহ উদ্দিন এবং রুমান আহমদ। করোনা ভাইরাস রোধে হাত ধুয়ার উদ্যোগ আব্দুর রকিব বলেন,
“আমরা যখন হাত দিয়ে নানান কাজ করি, তখন অসংখ্য জীবাণু হাতে লেগে যায়। এরপর সেই হাত না ধুয়ে খাবার খাওয়া বা পরিবেশন করা অথবা মুখ, চোখ, নাক স্পর্শ করা বা অন্যকে স্পর্শ করা, এসবের মাধ্যমে জীবাণুর সংক্রমণ ছড়ায়। হাতের স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে আমাশয়, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া, কৃমিরোগ, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, চোখ ওঠা ইত্যাদি অনেক রোগ। সাবান-পানি দিয়ে নিয়মমতো এবং নিয়মিত হাত ধুয়ে নিলে এসব সংক্রমণ অনেকাংশেই প্রতিরোধ করা যায়। “
 
করোনা ভাইরাস সহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক সাহায্য করে। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।
শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে। কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।

শেয়ার করুন