২১ মার্চ ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়েছ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শাহপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
শনিবার দুপুরের দিকে বানিয়াচংয় উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ১০টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন লায়েছ। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়েছ নামে যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।