১৯ মার্চ ২০২০


জৈন্তাপুরে ট্রাক-কার সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরের  হরিপুর এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত ও একজন আহত হয়েছে। নিহত সেলিনা ফারহানা (৪০), তামাবিল স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা। আহত অপর নারী রিমা রাণী সরকার (৩৫) একই পদে কর্মরত।

বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট আবগারি ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রুহুল আমীন জানান, নিহত সেলিনা ফারহানা সম্পর্কে তার ভাগনি। প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে তিনি শহরে ফিরছিলেন। নিহত সেলিনা দুই সন্তানের জননী। তার গ্রামের বাড়ি জকিগঞ্জে আর রিমা রাণীর বাড়ি সিলেট নগরীতে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক বলেন, সেলিনা প্রাইভেটকারযোগে সিলেট শহরে ফিরছিলেন। হরিপুর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেলিনাসহ দুইজন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ জানায়, রাত সাড়ে ৯টার দিকে আহত দু’জনকে হাসপাতাল নিয়ে আসা হয়। এর মধ্যে সেলিনা ফারহানা মারা যান এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন