১৭ মার্চ ২০২০


অবসরের কারণ জানালেন আমির

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : গত বছর জুলাই মাসে হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। আমিরের এমন সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত হয় ক্রিকেট বিশ্ব।

ঠিক কি কারণে আচমকা ক্রিকেটের অভিজাত সংস্বকরণ থেকে অবসর নিলেন তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে তা ছিল রহস্য। অবশেষে সেই রহস্য উন্মোচন করলেন আমির।

তিনি জানিয়েছেন, ক্লান্তি ও অবসাদের কারণে টেস্ট থেকে সরে দাঁড়ান।

আমির বলেন, মনে হচ্ছিল, আমার শরীরের ওপর দিয়ে বেশি ধকল যাচ্ছিল। মানিয়ে নিতে পারছিলাম না। ক্যারিয়ার দীর্ঘায়িত করতে একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমার পরিবারের তাতে সমর্থন ছিল। আমি এখন তুলনামূলক ভালো অনুভব করছি। ফলও পাচ্ছি।

এখন নিজের ফিটনেস নিয়ে বেশ সন্তুষ্ট আমির। লংগার ভার্সনকে বিদায় জানানোর পর এক ফরম্যাটে মনোযোগ বেশি দিতে পারছেন বলে মনে করেন তিনি।

পাকিস্তানি এ পেসার বলেন, আমি এখন বেশ ভালো বোধ করছি, আলহামদুলিল্লাহ। যখন আপনার মনোযোগ শুধু একদিকে থাকবে, তখন আপনি মানসিক ও শারীরিকভাবে সতেজ থাকবেন। এতে করে আপনি সেরাটা দিতে পারবেন। মাঠে নিজেকে উজাড় করে দিয়ে ভালো পারফরম্যান্স করতে পারবেন।

শেয়ার করুন