১৭ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক : সেবার ব্রত নিয়ে নানা আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী।
মঙ্গলবার সকালে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জন্মশতবার্ষিকীর কর্মসূচি পালন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কাটা হয় জন্মদিনের কেক।
এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, হাসপাতারের বর্হিবিভাগে বিনামূল্যে চিকিৎসা প্রদান, বাদ জোহর হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, হাসপাতালে সাজসজ্জাকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, টাইপ ওয়ান ডায়াবেটিক ওয়ার্ড উদ্বোধন, বৃক্ষরোপন ও অর্থোপেডিক ওয়ার্ডে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন।
কর্মসূচিগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক শংকর কুমার রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. প্রণয় কান্তি দাস, সিনিয়র স্টোর অফিসার ডা. আফছার উদ্দিন আহমদ, আর.এস ইএনটি ডা. নুরুল ইসলাম, আরপি মেডিসিন ডা. আবু নঈম মোহাম্মদ, আরএস অর্থোপেডিক্স ডা. বিপুল চন্দ্র ঘোষ, আরএস সার্জারি ডা. রাশেদ আশরাফ, আরপি শিশু মো. মোরতোজা আলী, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক খান, ৩য় শ্রেণী কর্মচারি সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, পরিচালকের ব্যক্তিগত সহকারী মো. রুহুল আমিন, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল জব্বার প্রমুখ।