১৫ মার্চ ২০২০


প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার, আটক ১

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি শেয়ার করার অভিযোগে মো. গোলাম সরোয়ার (৬৪) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৯। সে এয়ারপোর্ট থানাধীন লন্ডনি রোড এলাকার ১০ নম্বর বাসার মৃত গোলাম নবীর ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর উপশহর এফ ব্লকের মা বাবার দোয়া স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম বলেন, আসামীকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন