১৪ মার্চ ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দেশের বর্ষীয়ান সাংবাদিক এম এ সালাম (দৈনিক সংবাদ, চ্যানেল আই, রেডিও টুডে) এবং সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত (ডিবিসি নিউজ) নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেল ২ টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সালাম-পান্না প্যানেলের সকল প্রার্থীরা ভোটারদের সরাসরি ভোটে বিজয় লাভ করেছেন। মোট ৪০টি ভোটের মধ্যে সবক’জন ভোটার ভোট প্রদান করেছেন।
এম এ সালাম পেয়েছেন ২১ এবং পান্না দত্ত পেয়েছেন ২২ ভোট। সভাপতি পদে নিকটতম প্রার্থী এসএম উমেদ আলী পেয়েছেন ১৮ এবং ফেরদৌস আহমেদ পেয়েছেন ১৮ ভোট।
সহ-সভাপতি পদে আশোক কুমার দাশ ও নূরুল ইসলাম শেফুল নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- এস এম মেহেদী হাসান ও সৈয়দ বয়তুল আলী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহ অলিদুর রহমান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব, দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এ কাঁকন নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে শ.ই সরকার জবলু, নূরুল ইসলাম, পার্থ সারথি পাল, মামুনুর রশীদ মহসিন ও জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।