১৩ সেপ্টেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস। এসময় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোটাটিকর এলাকার ২টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা, ওয়ান্ডার ফুট প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা, সুরমা বিষ্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
(আজকের সিলেট/১৩ সেপ্টেম্বর/ডি/প্রেবি/এসসি/ঘ.)