১৩ সেপ্টেম্বর ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে কামাল হোসেন (৩৫) নামে এক পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের অষ্টভূখণ্ডের তৈলাখেল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভোররাতে তিনি জাফলং জিরো পয়েন্ট এলাকায় পাথর উত্তোলনে যান। সকালে তার মরদেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নিহত কামাল মৃগী রোগী ছিলেন। রাতের আঁধারে পাথর উত্তোলন করতে গিয়ে পানিতে পড়ে মারা যান। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
(আজকের সিলেট/১৩ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)