১৪ মার্চ ২০২০


সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। নিহত হেলাল মিয়া উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের ফয়াজ মিয়ার ছেলে।

শুক্রবার রাতে উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পিছন থেকে একটি পিকআপ (সিলেট ন-১১-২০২২) ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান হেলাল মিয়া।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন