১৩ মার্চ ২০২০


হবিগঞ্জের আলোচিত সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাবেক চেয়ারম্যান বাংলাদেশের প্রখ্যাত সালিশি বিচারক পৈলের সাব খ্যাত সৈয়দ আহমদুল হক আর নেই (ইন্না…রাজিউন)।

বৃহস্পতিবার রাত দেড়টায় তাঁর নিজবাড়ি পৈলে বার্ধক্য জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলা ও পৈল ইউনিয়নের পরপর নির্বাচিত কয়েকবারের চেয়ারম্যান ছিলেন। বৃহসাপতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট থেকে ডায়ালাসিস করে হবিগঞ্জ ফিরেন। পরে তাঁর নিজ জন্মস্থানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী, ছোট ছেলে সৈয়দ মঈনুল হক আরিফ পৈল ইউনিয়নেরচেয়ারম্যান ও একমাত্র মেয়ে স্বামীর সাথে শ্রীমঙ্গলে বসবাস করেন। হবিগঞ্জের পৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর সৈয়দ জাহেদুল হকের বড় ছেলে সৈয়দ আহমদুল হক বৃন্দাবন সরকারী কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে কোঅপারেটিভ ব্যাংকে চাকুরী করেন।

১৯৮৫ সালে স্থানীয় জনগনের অনুরোধ ও তাঁর মায়ের ইচ্ছায় সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্তমান মেয়াদ ছাড়া বাকি সকল মেয়াদে তিনি সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। মরহুম পীর মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর জামাতা সৈয়দ আহমদুল হক হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সেক্রেটারী বিপিন পাল স্মৃতি পাঠাগারের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন। তিনি হবিগঞ্জের বিবেক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর সম্মোহনি ব্যক্তিত্ব, বিচক্ষনতা ও ন্যায়বিচারে হবিগঞ্জ জেলার অনেক সামাজিক বিবেদের সমাধান হয়েছে ও রক্তপাত থেকে হবিগঞ্জসহ সিলেট বিভাগের অনেক এলাকা রক্ষা পেয়েছে।

শেয়ার করুন