১২ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীতে হকারদে হামলায় নিহত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী নজরুল ইসলাম মুন্না হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামনের সড়কে কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা,এ কে, আক্তারুজ্জামান, উপ পরিচালক ডা:হিমাংশু শেখর দাস, সহকারী পরিচালক ডা: তাহফীম আহমদ রিফাত, ডা: জাবের আহমদ, ডা: মাহফুজ, সিকিউরিটি সুপারভাইজার শহীদুল ইসলাম, ওয়ার্ড মাষ্টার হিরন আহমদ, ওয়ার্ড মাষ্টার তারেক আহমদ, ওয়ার্ড মাষ্টার জামাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিলম্বে মুন্নার হত্যকারি সব খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া দেওয়া হয় । এতে নিহত মুন্নার পিতাসহ তার পরিবারের সদস্যরা অংশ নেয় ।