৯ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক : কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে মঙ্গলবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দেয়া হবে। এদিন বিকেল সাড়ে ৩টায় নগরীর হাফিজ কমপেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি প্রকল্প-২ এর উপ পরিচালক কৃষিবিদ গৌর গোবিন্দ দাশ।
এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সহ সভাপতি সৈয়দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ।