৪ মার্চ ২০২০


রিয়াদে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দুই প্রবাসী নিহত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৯) ও জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (১৯) আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে হতাহতদের বহনকারী প্রাইভেট কারের চাকা খুলে দুর্ঘটনাটি ঘটে। এতে জাকের ও মুকিত ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হন শাওন।

দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রিয়াদের কিং ফাহাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম দস্তগীর বলেন, ঘটনাটি সত্যি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি।

শেয়ার করুন