২৮ ফেব্রুয়ারি ২০২০


বালাগঞ্জে ছুরিকাঘাতে যুবক আহত,আটক ২

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে কথা কাটাকাটি নিয়ে হাতাহাতির ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। তিনি মৃত কটন মিয়ার ছেলে কামরান মিয়া( ২১)। সে এখন সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক ৯.০০ টার দিকে বালাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, কামরান মিয়া এর সাথে একই গ্রামের তখলিছ মিয়ার ছেলে রাশেদ মিয়া(২০) এর সাথে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দুইজনের হাতাহাতি হলে, রাশেদ ও তার সহযোগী সুজন মিয়া(১৯) পকেটে থাকা ছুরি দিয়ে কামরানকে উপুর্যুপরি আঘাত করে আহত করে।

পরে স্থানীয় লোকজন কামরান কে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা কামরানকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উপস্থিতিরা রাশেদ ও তার সহযোগী সুজনকে আটক করে বালাগঞ্জ থানার হাতে তুলে দেন।

শেয়ার করুন