২৬ ফেব্রুয়ারি ২০২০


শ্রীমঙ্গলে ২৫টি ‘মডেল ফার্মেসি’ উদ্বোধন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান ২৫টি ফার্মেসিকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হয়েছে। ফলে ফার্মেসিগুলো মানোন্নয়ন হলো।
শ্রীমঙ্গল উপজেলার ২৫টি মডেল ফার্মেসিগুলো হলো- আম্বিয়া’স প্রেসক্রিপশন পয়েন্ট, ইকোনমিক ফার্মেসি, আরোগ্য ঔষধালয়, উদয়ন ফার্মেসি প্রভৃতি।

মঙ্গলবার শহরের ওয়াব ম্যানশনে বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভ পাইলট প্রকল্পের (বিপিএমআই) আওতায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলার এসব মডেল ফার্মেসির উদ্বোধন করেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ও সংসদ সদস্য (এমপি) ড. মো. আব্দুস শহীদ।

এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, বিএমএর শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

শেয়ার করুন