২৫ ফেব্রুয়ারি ২০২০


গোয়াইনঘাটে মদসহ আটক ২

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা- বাগান এলাকা বিরেন গোয়ালার পুত্র বিমল গোয়ালা ( ৩৫), চামটা মালের পুত্র সুজন মাল ( ২১)।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার সদরের গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইন পূর্ব বাজাররস্থ তিতারাই ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ এবং তাদের বহণকারী একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,দুপুরে থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদরের গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইন পূর্ব বাজাররস্থ তিতারাই ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে আমদানি নিষিদ্ধ ৬ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়। এসময় তাদের সাথে মাদক বহণকারী একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ মদসহ দুই ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকলে করে মদ বহণ করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের বহণকারী মোটর সাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছ। গোয়াইনঘাটকে মাদক মুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন