১১ সেপ্টেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরশনের মেয়র আরিফুল হক চৌধুরীর খালা নগরীর শিবগঞ্জ উর্মি ৬৩ নং বাসার বাসিন্ধা ছফিনা খাতুন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ৮টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।
এদিকে মরহুমার একমাত্র মেয়ে নিলুফা আক্তার বানু ইতিমধ্যে লন্ডন থেকে দেশে এসে পৌছেছেন। আর ছেলে মুহিত মোহাম্মদ মুহাইমিন এমেরিকা থেকে দেশের পথে রয়েছেন।
মেয়র আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন থেকে বাধ্যক্ষজনিত রোগে ভূগছিলেন। সর্বশেষ গতকাল তাকে একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আরার খালাত ভাই মুহিত কাল দেশে পৌছার পর জানাজার সময় ঠিক করা হবে।
(আজকের সিলেট/১১ সেপ্টেম্বর/এসটি/ঘ.)