২১ ফেব্রুয়ারি ২০২০


নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার ভোরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ছাত্রলীগ নেতারা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগর, কাজী মাকসুদ আহমেদ, আব্দুল্লাহ আল মাসুদ, ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান পাবেল, হাসান শাহরিয়ার রফি, সৈয়দ তকিউর রহমান সানি, শরীফ মোবারাক সুমন, মুশফিক রুমু, মইনুল ইসলাম, ফাহাদ, রাসেল মাহফুজ, শাহ ফায়েদ, শাহান আহমদ, সুমন সুত্রধর, ফাহিম আহমেদ হামিম, জনি সিনহা, ওয়াসিক বিন জাবের, শাহ সায়েম, ফাহিম, তপু, হামিম, সাকিব, রুয়েল, সাহেদ, সুমন, রনি, ইমরান মাহমুদ, রায়হান খান, মিঠুন, তন্ময়, রাজিব, নয়ন প্রমুখ।

শেয়ার করুন