১৯ ফেব্রুয়ারি ২০২০


আতলেতিকোর জয়

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে হারিয়ে পরের ধাপে ওঠার পথে এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। মেত্রোপলিতানোয় মঙ্গলবার রাতে ১-০ গোলে হেরে গেল ইয়ুর্গেন ক্লপের দল। একমাত্র গোলটি করেন সাউল নিগেস।

ম্যাচের শুরু থেকে লিভারপুল বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও আক্রমণভাগে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি তারা।

উল্টো শুরুতেই হজম করে গোল। খুব কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন নিগেস।

বিরতির পর গোল শোধে আপ্রাণ চেষ্টা চালানো লিভারপুল ভালো দুটি সুযোগ পায়। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মোহামেদ সালাহ ও অধিনায়ক জর্ডান হেন্ডারসন।

শেয়ার করুন