১৮ ফেব্রুয়ারি ২০২০


কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চবিদ্যালয়ের ওই ছাত্র।

মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে এসএসসি’র ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রের আওতাধীন শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ ভেন্যু থেকে ঢালারপাড় উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। ফলে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য।

শেয়ার করুন