৫ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর জেলরোড থেকে ২২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সায়েম আহমদ সায়েক (২০) নামের ওই যুবক সুনামগঞ্জের ধর্মপাশা থানার সেলবরশ গ্রামের হোসেন আহমদের ছেলে।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, সায়েকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।