৫ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর কাষ্টঘর থেকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী পাখি রানী (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। বুধবার বেলা পৌনে ১টার পর কাষ্টঘরের সুইপার কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল পাখি রানীকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তারকৃত পাখি রানী মাদক মামলার ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামী এবং তাকে গ্রেপ্তারের পর সিলেট মহানগর পুলিশের (এসমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।