৪ ফেব্রুয়ারি ২০২০


‘খুনি চালকের রক্ষা নাই, বিচার চাই, ফাঁসি চাই’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীতে সড়ক দুর্ঘটনায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী ইমতিয়াজ মাহবুব মির্জা (২০) নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই।’ খুনি চালকের রক্ষা নাই, বিচার চাই, ফাঁসি চাই’ স্লোগানে দেন।

মঙ্গলবার দুপুরে নগরের শাহী ঈদগাহ টিভি গেইট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

গত ২১ জানুয়ারি দিনগত রাত আড়াইটার দিকে নগরের চৌহাট্টায় বেপোরোয়া গতির ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ ঘটনাস্থলে প্রাণ হারান। ওই রাতে এক আত্মীয়র বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেল যোগে ফিরছিলেন ইমতিয়াজ। তিনি নগরের শেখঘাট এলাকার বাসিন্দা ও আইএইচটির ছাত্র ছিলেন।

শেয়ার করুন