৩ ফেব্রুয়ারি ২০২০


ভোলাগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগে অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপায় শ্রমিক নিহতের ঘটনায় গর্তের মালিকসহ ১০জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে হত্যা মামলাটি (নং-০২ (০২) ২০২০) দায়ের করেন কোম্পানীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান।

মামলায় স্থানীয় আছলাম মেম্বারের ছেলে নুরুজ্জামান মেম্বার, লুৎফুর মিয়ার ছেলে লায়েক আহমদ, শফিক মিয়ার ছেলে জুয়েল মিয়া ও মাহফুজ মিয়ার ছেলে এরশাদ মিয়াসহ ছয় জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, রোববার সকাল ১১টার দিকে কালাইরাগ হাজিরডানা লালপাথর এলাকায় নুরুজ্জামান গংদের কোয়ারিতে কাজ করার সময় আকস্মিক গর্ত ধসে মাটির নিচে চাপায় রুবেল আহমদ (২৬) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ৩জন। নিহত রুবেল নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

শেয়ার করুন