৩ ফেব্রুয়ারি ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচুং উপজেলায় মামুন (৩০) নামে এক চিকিৎসকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত মামুন মিয়া জেলার বানিয়াচুং উপজেলার করছা গ্রামের মৃত্যু আব্দুল মতিন মিয়ার ছেলে। তিনি পেশায় দাঁতের চিকিৎসক।
রোববার রাতে উপজেলার করছা গ্রামের এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- ওই গ্রামের কদর আলীর ছেলে ওমান প্রবাসী ইকবাল মিয়ার লোকজনের সঙ্গে নিহত মামুন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মামুনকে শায়েস্তা করার অপেক্ষায় ছিল তারা। আজ রাতে নবীগঞ্জ ইমামবাড়ী চেম্বার থেকে মামুন বাড়ি ফেরার পথে ইকবার মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মামুন মিয়া নিহত হন।
এ ঘটনায় আহত হন তার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম (৪৫)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার বানিয়াচুং সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বলেন, খবর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।