২ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সোমবার শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রথমদিন সবক’টি সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় বসবে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এবছরও পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।
এ পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ত করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরীক্ষা চলাকালে এসএমপির আওতাধীন থানা এলাকার ৪৪ পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকাও ঘোষণা করা হয়েছে।’
সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে ৩ ফেব্রুয়ারি হতে ৫ মার্চ পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে এসএমপির বিশেষ শাখা।
এসএমপির আওতাভুক্ত কেন্দ্রগুলো হচ্ছে-
| ক্রঃ নং | কেন্দ্র | ক্রঃ নং | কেন্দ্র |
| ১. | সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট | ২. | রাজা জি.সি উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ২. | সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট | ৩. | সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস, সিলেট |
| ৫. | সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট | ৬. | পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ৭. | কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট | ৮. | দি এইডেড হাই স্কুল, সিলেট |
| ৯. | পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট | ১০. | কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ১১. | দি সিলেট খাজাঞ্চি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সিলেট | ১২. | হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ১৩. | রাশিদিয়া দাখিল মাদ্রাসা, তেমুখী, টুকেরবাজার, সিলেট | ১৪. | রাজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিলেট |
| ১৫. | বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট | ১৬. | জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতিহপুর, কামিল মাদ্রাসা, সিলেট |
| ১৭. | শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট | ১৮. | আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট |
| ১৯. | এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট | ২০. | ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ২১. | আব্দুল গফুর ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট | ২২. | সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট |
| ২৩. | রেবতীরমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট | ২৪. | দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ২৫. | মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট | ২৬. | সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট |
| ২৭. | সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, সিলেট | ২৮. | জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, গোপশহর, সিলেট |
| ২৯. | লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট | ৩০. | লালাবাজার আলিম মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট |
| ৩১. | সিরাজ উদ্দিন আহমদ একাডেমি, মোগলাবাজার, সিলেট | ৩২. | ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়, মোগলাবাজার, সিলেট |
| ৩৩. | জালালপুর উচ্চ বিদ্যালয়, সিলেট | ৩৪. | নবারুন উচ্চ বিদ্যালয়, মোগলাবাজার, সিলেট |
| ৩৫. | কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট | ৩৬. | হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ৩৭. | জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস, সিলেট | ৩৮. | জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, জালালাবাদ সেনানিবাস, সিলেট |
| ৩৯. | হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, সিলেট | ৪০. | সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, সিলেট |
| ৪১. | শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, সিলেট | ৪২. | শাহ্জালাল উপশহর হাইস্কুল, সিলেট |
| ৪৩. | শাহ্জালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট | ৪৪. | আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সিলেট |
উল্লেখ্য, সিলেট শিক্ষাবোর্ডে এ বছর ১৪৬ কেন্দ্রে ৯১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩৭০ পরিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৪৯ হাজার ৯৫৩ ছাত্র এবং ৬৬ হাজার ৪১৭ ছাত্রী রয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬৩০, মানবিকে ৮৪ হাজার ৫২৩ এবং ব্যবসা শাখায় ১০ হাজার ২১৭ জন পরীক্ষা দেবে।