২৫ জুন ২০১৭
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ইদুল ফিতরে জামাতের সময় নির্ধারন করেছে নগরীর গুরুত্বপূর্ন ঈদগাহ ও মসজিদ কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতরের এসব জামাত অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগাহ : সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় অনুষ্ঠিতব্য জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দীন।
দরগাহে শাহজালাল (রহ.) : দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
আলীয়া মাদরাসা মাঠ : আন্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
কুদরত উল্লাহ জামে মসজিদ : কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
নবানী জামে মসজিদ : ডাক বাংলো রোডের ‘নবাবী জামে মসজিদ ওয়াকফ্ এস্টেট’-এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ৮টা থেকে ঈদুল ফিতরের তাৎপর্য শীর্ষক বক্তব্য রাখা হবে।
গৌছুল উলুম জামে সমজিদ : পশ্চিম পীরমহল্লাস্থ গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সিলাম শাহী ঈদগাহ : দক্ষিন সুরমার সিলাম শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
(আজকের সিলেট/২৫ জুন/ডি/এমকে/ঘ.)