৯ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : জেলা পুলিশের জকিগঞ্জ থানাধীণ পশ্চিম খলা ছড়াস্থ জকিগঞ্জ শেওলা রোডের মায়া ভিলার সামনে পাকা রাস্থার উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭০০ পিস ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোস্তাক সরকারের তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই পীযুষ কান্তি দাসসহ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামী মিনু মিয়া (৪৬) জকিগঞ্জ উপজেলার ছবরিয়া এলাকার মৃত কুটি মিয়ার ছেলে।
এ সংক্রান্তে এসআই পীযুষ কান্তি দাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে আটক আসামরি বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৯/০৯/২০১৭ ইং, ধারা-১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) রুজু করা হয়েছে।
(আজকের সিলেট/৯ সেপ্টেম্বর/ডি/এফএম/ঘ.)