৩০ জানুয়ারি ২০২০


শাবিতে নবীনবরণ রোববার

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলতি বছরের নবীনবরণ আগামী রোববার অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়- রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

একই দিন একই স্থানে দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শেয়ার করুন