৯ সেপ্টেম্বর ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বগৌরিপুর ইউনিয়নের মুসলিমাবাদ আমজুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম তালুকদার মুসলিমাবাদ আমজুর (১৫) সেলিম মিয়া তালুকদারের ছেলে ও মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আবুল কাশেম নৌকা দিয়ে তাদের হাসের খামার দেখতে গেলে নৌকার লগি ব্যবহৃত বাশের খুটি বৈদ্যুতিক তারে লেগে গেলে সে পানিতে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(আজকের সিলেট/৯ সেপ্টেম্বর/ডি/এফএম/ঘ.)