২৯ জানুয়ারি ২০২০


সুনামগঞ্জে যোগদানের ২০ পরই বদলি সিভিল সার্জন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : যোগদানের মাত্র ২০ দিনের মাথায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদ কল্লোলকে বদলি করা হয়েছে। ডা. তউহীদ আহমেদ কল্লোল বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়।

এদিকে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে নিয়োগ প্রদান এবং সদ্য বদলিকৃত ডা. তউহীদ আহমেদ কল্লোলকে মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ পান ডা. তউহীদ আহমেদ কল্লোল। সুনামগঞ্জে যোগ দিয়েই স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দেন। স্বাস্থ্য খাতে নানা উন্নয়নেরও উদ্যোগ নেন তিনি। তার হঠাৎ করে বদলিতে সুনামগঞ্জের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন