২০ জানুয়ারি ২০২০
আজকের সিলেট ডেস্ক : ঢাকাবাসীকে সিটি নির্বাচনে অবশ্যই ভোট দিতে বললেন বিএনপিকে নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
একইসঙ্গে তিনি এও বলেছেন, ভোটের অধিকার ভোটরকেই রক্ষা করতে হবে।
ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে মিরপুর-৬ নম্বর এলাকায় প্রচারণাকালে সোমবার দুপুরে একথা বলেন বর্ষীয়ান এই রাজনীতিক।
রব বলেন, ১ তারিখে ভোটের লড়াই হবে, ভোটের যুদ্ধ হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন, এ দায়িত্ব কেবল আপনাদের। যদি ১ তারিখে ভোট হয়, আর আপনারা যদি ভোট দিতে পারেন তাহলে তাবিথ আউয়াল অবশ্যই নির্বাচিত হবে।
তিনি বলেন, ১ ফেব্রুয়ারির লড়াই হবে গণতন্ত্রের লড়াই। আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারে সহযোগিতা করবে। ১ তারিখে আসবেন, ভোট দেবেন।