৮ সেপ্টেম্বর ২০১৭
আজকের সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এই মধ্যমগুলোর মধ্যে বার্তা আদান প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ বেশি জনপ্রিয়। সম্প্রতি হোয়াসঅ্যাপ নতুন একটি সংস্করণ এনেছে। এই সংস্করণে যুক্ত হয়েছে নতুন কিছু সুবিধা। নতুন এই সুবিধা সম্পর্কে অনেকেই জানেন না।
পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে হোয়াটসঅ্যাপের কয়েকটি সুবিধা এখানে তুলে ধরা হলো— ভিডিও কল বাটন- সম্প্রতি হোয়াসটঅ্যাপে যুক্ত করা হয়েছে ভিডিও কল বাটন যা আগে ছিলো না। এর আগে অডিও কল করার যায়গাতে আরো একটি বাটন যুক্ত করা হয়েছে।ফলে আরও সহজে ভিডিও কল করতে পারবেন ব্যবহারকারীর। পিন চ্যাট- কখনো জরুরি কিছু প্রয়োজন হলে দ্রুত একজনকে বার্তা পাঠাতে হবে। কিন্তু তার সাথে অনেকে আগে চ্যাট হওয়ার কারণে তাকে খুঁজে বের করতে কিছু সময় ব্যয় হবে।
গুরুত্বপূর্ণ কোনো চ্যাট পিন করে রাখলে তা সবার উপরে প্রদর্শন হবে। একটি চ্যাট পিন করতে নির্দিষ্ট চ্যাটের ওপর আলতো করে চেপে ধরলেই হবে। উন্নত নিরাপত্তা – বর্তমানে সময়ে সাইবার অপরাধের পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আইডি নিরাপদ রাখতে হোয়াটসঅ্যাপ রয়েছে পাসকোড সুবিধা। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে পাসকোর্ড করে নেওয়া যাবে। হোয়াটঅ্যাপের ২.১৭.২০ সংস্করণ ইন্সটল করে নিলেই সিরি বার্তা পড়ে শুনাতে পারবে।
(আজকের সিলেট/ ৮ সেপ্টেম্বর ২০১৭ /টিআর/ঘ)