১ জানুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট : কোম্পানীগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মৃত মক্রম আলীর পুত্র ইসলাম উদ্দিন, মৃত ইয়াছিন আলীর পুত্র রফিক, শওকত আলী ওরফে সফাত আলির পুত্র হুঁশিয়ার আলী ও মৃত একরাম আলীর পুত্র ইব্রাহিম আলী।
মঙ্গলবার রাতে বর্ণী নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটক আসামিদের নিকট হতে একটি দেশে তৈরি রিভলবার, এক রাউন্ড গুলি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানুর তত্ত্বাবধানে এস আই মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা একত্রিত হয়ে যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৩-৪ জন আসামি পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার এসআই মো. খায়রুল বাশারের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন।