৮ সেপ্টেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে বাদ যোহর এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সবাইকে মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগ নেতা শেখ আবুল হাসনাত বুলবুল।
(আজকের সিলেট/ ৭ সেপ্টেম্বর ২০১৭/ প্রেবি/টিআর/ঘ)