১ জানুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে বই উৎসব। বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এ সময় বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
জেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এ বছর ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৭শ ২৯টি বই সিলেট বিভাগে বিতরণ করা হচ্ছে ।