২৭ ডিসেম্বর ২০১৯


মাজার জিয়ারত করলেন কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নব গঠিত কমিটিতে পূণরায় কার্যনির্বাহী সদস্য মনোনীত করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

শুক্রবার বাদ আসর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। পরে নেতৃবৃন্দের সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাশ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জুবের খাঁন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সাবেক সদস্য নুরুল আমীন, সুদীপ দেব, বেলাল খাঁন, এম. হান্নান, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, সাধারণ সম্পাদক মুশফীক জায়গীরদার, মহানগর স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, ফারুক আহমদ, অরুণ দেবনাথ সাগর, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মহানগর তাঁতীলীগের সদস্য সচিব শেখ আবুল হাসনাত বুলবুল, স্বেচছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, যুবলীগ নেতা মইনুল হক ইলিয়াসি দিনার, কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সায়ফুর, আলী হোসেন আলম, জায়েদ হাসান তালুকদার, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন প্রমুখ।

শেয়ার করুন