২৫ ডিসেম্বর ২০১৯


এম.সি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমসি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। আগামী ৩১ ডিসেম্বর থেকে শতবর্ষী এ কলেজটির ৪৭তম অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. সালেহ আহমদ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেয়া প্রফেসর মো. সালেহ আহমদ চতুর্দশ বিসিএস পরিক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারও পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন কলেজ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ২০১৭ সালের অক্টোবরে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখানে প্রায় ৬ মাস দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ৭ এপ্রিল এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

শেয়ার করুন