১৫ ডিসেম্বর ২০১৯


মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হক লিটনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার উপ-পরিদর্শক এস আই আবুল কাশেম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে জেল জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৫ সালে ৩ টি চেক জালিয়াতি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ২০ লক্ষ ৯০ হাজার ৭শ ৭২ অর্থ দণ্ড হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

শেয়ার করুন