৮ ডিসেম্বর ২০১৯


শাবি ভিসি অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৬ দফা দাবিতে সকাল থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রোববার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে গেছেন।

এদিকে, দুপুর ২টার মধ্যে আলোচনা ফলপ্রসূ ও লিখিত প্রজ্ঞাপন জারি না করলে আবারো আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোলচত্ত্বর সংলগ্ন এককিলোতে রাস্তা অবরোধ করে করেছিলেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের বাস বা কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হয়নি।

শেয়ার করুন