৫ ডিসেম্বর ২০১৯


সবাই আছেন, শুধু নেই মুহিত!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ আর সিলেটের সকলপর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। তবে এতো নেতার ভিড়েও মঞ্চের কোথায় যেন একটা শূণ্যতা অনুভব করছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সকাল ১১টার শুরু হয়।

প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে নেই সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের দুইবারের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। অবশ্য এই সম্মেলনে বক্তব্য রেখেছেন তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শেয়ার করুন