১ ডিসেম্বর ২০১৯


সিলেটে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাস বরণে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় শোভাযাত্রার র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ এবং জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, আব্দুল খালিক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সদস্য বিজিত চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন