২৪ নভেম্বর ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত প্রবাসিরা দেশের উন্নয়নে কাজ করছেন। মাদারবাজারের প্রবাসিরা ক্যান্সার আক্রান্ত মিছবাহকে আর্থিক অনুদান দিয়ে ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছেন।
রোববার বিকেলে উপজেলার উছমানপুর ইউনিয়নের মাদারবাজার এফইউ সিয়ির মাদরাসা হল রুমে প্রবাসি নবগ্রাম চ্যারিটি সংস্থা ইউ.কে এর উদ্দোগে ক্যান্সার রোগে আক্রান্ত ছাদিকুর রহমান মিছবাহকে সংস্থার পক্ষ থেকে নগদ ২লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংস্থার সমাজ কল্যান সম্পাদক আব্দুল আজিজ (আজির মিয়া মেম্বারের) সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক দেলওয়ার হুসাইন কামাল এর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ শহীদ আহমদ বোগদাদী,শিক্ষক মাও. আব্দুল মোছাব্বির রাঙ্গাপুরী, সাবেক শিক্ষক মো: আকব্দুর রউফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমাজসেবক আব্দুল্লাহ মিছবাহ, ইউপি সদস্য জোবায়েদ আহমদ লিটন, ডা. মোতাহির আলী রানা, খলকু জামান।
উপস্থিত ছিলেন- কামাল আহমদ, আব্দুল খালিক সিরাজ, ডা. মজনু মিয়া, নেছাওর আলী, ছানা মিয়া,আব্দুর রহমান, রায়হান আহমদ, ইয়াকুব আলী মিছির, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, শাজান সাজু, বদরুল ইসলাম, মুহিউদ্দিন গালিব, শিপন খান, আব্দুল ওয়াহিদ, সমুজ মিয়া, আব্দুর রহমান প্রমূখ।
সভায় ক্যান্সার আক্রান্ত মিছবাহকে সংস্থার পক্ষ থেকে নগদ ২লক্ষ ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।