২৩ নভেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : রেবতী রমণ সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সেবুল ইসলাম এবং সৌদি আরব প্রবাসী আলমগীর কবিরকে সংবর্ধনা দিয়েছে ব্যাচের সকল শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এর প্রিন্সিপাল, শাহাব উদ্দিন শিহাব এর সভাপতিত্বে ও লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের একাউন্টস্ অফিসার আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্রিটিশ কাউন্সিল স্কুলস্ এ্যাম্বাসেডর মোঃ শাহনেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, সেলিম আহমদ, ডাঃ আব্দুল লতিফ, বিশিষ্ট দলিল লেখক বেলাল উদ্দিন, শ্রমিক নেতা আসকর আলী, সোরাব আলী, হাফিজুর রহমান, হারুন মিয়া, রফিক উদ্দিন প্রমূখ।