২২ নভেম্বর ২০১৯


দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সরমার সাধুর বাজারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে। সিলেট পদ্মা ডিপো ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নুরুল ইসলামের মালিকানাধীন মেসার্স ইসরাত এন্টারপ্রাইজের গোডাউনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।সুরমা নদীর দক্ষিণ পাড়ে ইসরাত এন্টারপ্রাইজের গোডাউনে ৬০ থেকে ৭০টি রান্নার গ্যাস সিলিন্ডার ছিলো। তার অধিকাংশ বোতল খালি থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্থানীয় বাসিন্দারা।জানা গেছে,শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হতাহত বা বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণে দোকানের সাঁটার উড়ে যায়। দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কিছু ক্ষতিসাধন হয়। বিকট শব্দ এলাকায় আতঙ্ক তৈরি করে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলিন্ডারের মুখ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তারা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাবেন বলে জানান।এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে সিলিন্ডারের মুখ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরাত এন্টারপ্রাইজের ব্যবসায়ীক সব কাগজপত্র যাচাইবাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন