১৯ নভেম্বর ২০১৯


মেয়রের অভিযানে হোটেল আজাদ সিলগালা, আটক ১২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর হোটেলে অভিযান চালিয়ে অবাঞ্ছিত ১২ নারী পুরুষকে আটক করা হয়েছে। আটককৃত ৫ জন নারী ও ৭ জন পুরুষ অসামাজিক কার্যকলাপে জড়িত। অবাঞ্ছিত নারী-পুরুষদের আটকের পর পরই এই হোটেল সিলগালা করে দেয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২ টায় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে মেয়র আরিফ লালবাজারের আজাদ বোর্ডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালান।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সিসিকের মেয়র আজকে লালবাজার পরিদর্শনে যান। এসময় ব্যবসায়ীরা ও এলাকাবাসী হোটেল আজাদের বিষয়য়ে মেয়রকে অভিহিত করেন। এসময় মেয়র পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান মেয়র ওই হোটেলে অভিযান চালান। পরে হোটেলটি সিলগালা করে তাদের কাগজপত্র দেখাতে বলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পুণ্যভূমি সিলেটে অসামাজিক কার্যকলাপ চলতে দেয়া হবে না। যদি কেউ এমন কাজ করতে চায় তাহলে আইনের আওতায় আনা হবে। একই সাথে এসব ব্যাপারে সিলেটবাসীকেও সজাগ থাকতে হবে।

শেয়ার করুন